শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অন্তঃকলহ ও ভেদাভেদ দূর করে দলকে শৃঙ্খলাবদ্ধ করার আহ্বান জানিয়েছেন দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘হাতে বেশি সময় নেই। আগামী দুই বছর পরেই আমাদের চ্যালেঞ্জ। তাই নেতাকর্মীদের গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তঃকলহ দূর করুন। ভেদাভেদ দূর করুন। দলকে শৃঙ্খলাবদ্ধ করুন। দলকে ঐক্যবদ্ধ করুন। শেখ হাসিনার (আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী) হাতকে শক্তিশালী করুন। সমস্যা থাকলে আমরা বসে সমাধান করব। কিন্তু আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়। এ ব্যাপারে নেত্রীর (শেখ হাসিনা) মেসেজ অত্যন্ত পরিষ্কার। হয় ঐক্যবদ্ধ হতে হবে। দল করতে হলে দলের নিয়মকানুন শৃঙ্খলা মেনে চলতে হবে। নিয়মকানুন শৃঙ্খলা যাঁরা মেনে চলবেন না, তাঁদের অবশ্যই দলের কাঠামোর মধ্যে থাকার কোনো অধিকার নেই।’

এর আগে ঢাকা থেকে কুমিল্লা আসার পথে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কুমিল্লার দাউদকান্দি, আলেখার চরসহ বিভিন্ন এলাকায় পথসভায় অংশ নেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদের প্রতিটি সভায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী