বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগামীকাল চূড়ান্ত হচ্ছে বিএনপির পর্যবেক্ষণ কমিটি

বেশির ভাগ পৌর এলাকায় প্রার্থী চূড়ান্ত হয়েছে বিএনপির। শুরু থেকে দলটি নির্বাচন কমিশন আর সরকারের বিরুদ্ধে পৌর নির্বাচন নিয়ে যে অভিযোগ আর দাবি জানাচ্ছে তাতে প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে থাকবে না কিনা। তবে এর জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য, রাজনীতির এটি একটি কৌশল- পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া।

তিনি আরো জানান, পৌর নির্বাচনের জন্য দুই স্তরের মনিটরিং কমিটি গঠনের কথা। কেন্দ্রীয় মনিটরিং কমিটির পাশাপাশি প্রত্যেক বিভাগে বিভাগীয় মনিটরিং কমিটি গঠন করা হবে।

গত বৃহস্পতিবার পৌর নির্বাচন নিয়ে দলের সর্বোচ্চ ফোরামের বৈঠক শেষে মির্জা ফখরুল এসব কথা জানান। তিনি বলেছিলেন বিস্তারিত পরে জানানো হবে। তবে স্থায়ী কমিটির সিদ্ধান্তের বিস্তারিত এখনও পর্যন্ত জানা যায়নি।

কবে নাগাদ মনিটরিং কমিটি গঠন হচ্ছে, কারা থাকছেন এই কমিটিতে, কোন বিবেচনায় কাদের কমিটিতে থাকার সুযোগ হচ্ছে এসব নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা শোনা যাচ্ছে।

সূত্র মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান করে কেন্দ্রীয় মনিটরিং কমিটি গঠন হবে। এ কমিটিতে দ্বিতীয় প্রধান হিসেবে থাকছেন মো. শাজাহান।

মনিটরিং কমিটির অগ্রগতি জানতে পৌর নির্বাচনে প্রত্যয়ন দেয়ার ক্ষমতাপ্রাপ্ত নেতা বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাজাহানের মোবাইল ফোনে কল দিলে মনোনয়ন কমিটির অপর সদস্য দলের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স তা রিসিভ করে বাংলামেইলকে বলেন, ‘বেশ কয়েকটা প্রস্তাব রয়েছে। এখনও মনিটরিং কমিটি চূড়ান্ত হয়নি। রোববারের মধ্যে মনিটরিং কমিটি চূড়ান্ত হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী