আজানের শব্দে সকালে ঘুম ভেঙে যাওয়ায় গায়ক সনু নিগমের বিস্ফোরক ও বিতর্কিত টুইট!


আজানের শব্দে ঘুম ভেঙে যায় ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রতিদিন। এই অভিযোগে বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম একের পর বিস্ফোরক ও বিতর্কিত টুইট করলেন সোমবার। সোনু নিগমের বক্তব্য, আমি মুসলিম নই, তবু রোজ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ধর্মের নামে এই জুলুম কবে বন্ধ হবে এ দেশে? তাঁর বক্তব্য, এই প্রথা ধর্মের নামে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।
তার বাড়িতে স্থানীয় মসজিদের মাইক থেকে তারস্বরে ভেসে আসে আজানের শব্দ। এর প্রতিবাদেই গায়ক টুইটারে লিখেছেন, মোহাম্মদ যখন ইসলাম ধর্মের প্রবর্তন করেন, আশা করি সেই সময় বিদ্যুৎ ছিল না। আর একটি টুইটে তিনি লিখেছেন, আমার মনে হয় না কোনও মন্দির বা গুরুদ্বারা কেউই ইলেকট্রিসিটি ব্যবহার করে মানুষের ঘুম ভাঙায় বলে!
কার্যত জোর করে ধর্মীয় অনুশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন গায়ক। তিনি একে গুন্ডাগিরি বলেও মন্তব্য করেছেন টুইটারে। ইতিমধ্যেই মাইক্রো ব্লগিং সাইটে সনুর এই টুইট সিরিজ ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে গিয়েছে।
টুইটারে লাখ লাখ মানুষ সনু নিগমকে অনুসরণ করেন। তাদের অনেকেই তার এমন বক্তব্যের জন্য সনু নিগমের তীব্র নিন্দা করেছেন। আবার অনেকে তার বক্তব্যে ভীষণ মর্মাহত হয়েছে। একজন লিখেছেন, ‘আমি আপনার ভক্ত। কিন্তু এটা খুবই বাজে হয়েছে। আরেকজনের ধর্মীয় বিশ্বাসের প্রতি আপনার শ্রদ্ধা দেখাতে হবে। এটা গণতান্ত্রিক দেশ।’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













