‘আতিয়া মহলে দুই জঙ্গিসহ রয়েছে মহিলাও’


জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটের শিববাড়ি এলাকায় যে বাড়িতে অভিযানে নামছে পুলিশ সেখানে দুই জঙ্গিসহ মহিলা রয়েছে বলে জানিয়েছেন সিলেট পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। এছাড়া সাধারণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আজ শুক্রবার সকালে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই ঘটনা জানান। এদিকে দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, শুক্রবার ভোর থেকেই আশপাশের বাড়িগুলো খালি করছিল পুলিশ। তবে আতিয়া মহলের নিচ তলায় জঙ্গিরা থাকায় এই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঝুঁকি পুলিশ নিচ্ছিলো না। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের ৩০ থেকে ৪০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। পাঠান পাড়ায় জহির তাহির উচ্চ বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে।
এর আগে সকালে পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা আল্লাহু আকবর আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়। জঙ্গিরা তাদের ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় এই জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সিটি করপোরেশন এলাকার ২৭ নম্বর ওয়ার্ডে বাড়িটির অবস্থান। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল সিলেটে রওনা হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













