আনসারুল্লাহ বাংলাটিমের ২ জঙ্গি গ্রেফতার


১৪ এ্রপ্রিল- রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে আনসারুল্লাহ বাংলাটিমের ২ জঙ্গিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মারুফ হোসেন সরদার এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে সূত্রপুর থানার ফরাশগঞ্জ এলাকা থেকে ডিবি ও কাউন্টার টেরোরিজমের (সিটি) একটি দলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঈদী আমিন ও বিএম মুজিবুর রহমান নামে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় আনসারুল্লাহ বাংলাটিমের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ও মোহাম্মদপুর এলাকার নবোদয় হাউজিংয়ের ৬ নং রোডের ২৮ নং বাসার ৫ম তলায় নিষিদ্ধ সংগঠনটির একটি বোমা তৈরি কারখানায় অভিযান পরিচালনার সময় সংগঠনটির সদস্যদের সঙ্গে গুলি বিনিময় ও সংঘর্ষে ডিবি পুলিশের এক সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে সেখান থেকে সংগঠনের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, তারা দীর্ঘদিন থেকে বোমা তৈরির প্রশিক্ষণ ও বোমা তৈরির উপকরণ কেনায় সহযোগিতা করতো। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনটিকে আর্থিক অনুদান প্রদান ও সংগ্রহে সহযোগিতা করে আসছিলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













