বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আন্তর্জাতিক পাই (π) দিবস উদযাপিতঃ গণ বিশ্ববিদ্যালয় সাভার

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের উদ্যোগে মঙ্গলবার ১৪ মার্চ আন্তর্জাতিক পাই (π) দিবস উদযাপিত হয়েছে ।দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র্যা লি , পাই দিবসের বিশেষ কেক কাটা ও পাই (π) এর রহস্যময়তা বিষয়ক প্রবন্ধ পাঠ ।

দুপুর ১ টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকন্ড হিসেবে উৎসর্গ করে কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন গণিত ও ভৌতবিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী।এসময় গণিত বিভাগের বিভাগের চ্যেয়ারম্যান ড. আব্দুস ছালাম , কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চ্যেয়ারম্যান প্রফেসর ড. নুরুল আলম খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা এবং প্রায় শতাধিক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

এরপর শিক্ষক শিক্ষিকা এবং সাধারন শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালীরপর পাই (π) এর রহস্যময়তা বিষয়ক প্রবন্ধ পাঠ অনুষ্ঠান শুরু হয় ।এসময় ছাত্রছাত্রীদের পক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন গণিত বিভাগের নিরঞ্জন বসাক মিঠু।তিনি বলেন ‘১৯৮৮ সালে প্রথম পাই (π) দিবস পালন করা হয় ’। এছাড়া দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র গণ বিশ্ববিদ্যালয়েই ২০১৬ সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে বলেও জানান তিনি।

ড. আব্দুস ছালাম তার বক্তব্যে বলেন ‘১৪ই মার্চ পাই দিবস কেন হল, তা অনেকেই জানেন। ৩.১৪, মার্কিন নিয়মে পাইয়ের এই মানটি ১৪ই মার্চকে নির্দেশ করে। পাইয়ের এই আনুমানিক মানের তাৎপর্য মেনে প্রথম পাই দিবস পালন শুরু হয়েছিল আমেরিকার স্যান ফ্রানসিস্কোর একটি বিজ্ঞান জাদুঘরে । এক্সপ্লোরেটোরিয়াম নামের এই জাদুঘরে দিবসটি পালন শুরু করেছিলেন ল্যারি শ । শ’কেই তাই পাই দিবসের জনক হিসেবে আখ্যায়িত করা হয়’।

অনুষ্ঠানটির আহ্বায়ক হাসান রূহানীর কাছে জানতে চাইলে তনি বলেন ‘ বৃওের পরিধী আর ব্যাসের অনুপাত এই পাই এর মান একটি অসীম সংখ্যা ।আর পাই এর মান সম্পর্কে গণিত প্রেমীদের আগ্রহী করে তোলার জন্য বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পাই (π) দিবস পালন করা হয় । আধুনিক বিজ্ঞানের সবটাই প্রায় গণিতের ভিত্তির ওপর দাঁড়িয়ে আর তাই গণিতের মজা শিক্ষার্থীদের মনে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস’।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি