বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এসো হাতে হাত ধরি নতুন করে মুন্সীগঞ্জ গড়ি

আব্দুল্লাহ আল মাসুদ,(মুন্সীগঞ্জ) আমাদের কন্ঠস্বর প্রতিনিধি:এসো হাতে হাত ধরি নতুন করে মুন্সীগঞ্জ গড়ি এ স্লোগানকে সামনে রেখে “সবুজে সাজাই মুন্সীগঞ্জ” কর্মসূচি শুভ উদ্ধেধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে।
১৪ মার্চ মঙ্গলবার বেলা ১০টার দিকে জেলা প্রশাসক সায়লা ফারজানার নেতৃত্ব শোভাযাত্রা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বের হয়ে সুপার মার্কেট গোলচত্বর ঘুরে কাচারী হয়ে জেলা সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়।

র‌্যালিটিতে শতস্ফুর্তভাবে হাজার হাজার লোক অংশ গ্রহণ করে। সরকারী হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ আদর্শ আলিম মাদ্রাসা, পঞ্চসার দারুচ্ছুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মহিলা আওয়ামীলীগ, জেলা মহিলা সংস্থা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রফেসর ইয়াজ উদ্দিন কলেজ, এভিজেএম সরকারি বালিকা বিদ্যালয়, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রমীকলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কে. কে গভ: ইনস্টিটিউশন, জেলা আইনজীবি সমিতি, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ছাত্রলীগসহ ২৮ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
পরে জেলা সার্কিট হাউজের সামনে কাটাখালি খাল পুন: উদ্ধার কাজের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক।
unnamed (3)
এ সময় সকলে তাদের খাল খনন ও দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন অর-রশিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি, সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সেতু ইসলাম, মতিউল ইসলাম হিরু, সামসুল কবির মাস্টার পমুখ।
মুন্সীগঞ্জবাসীর দীর্ঘদিনের আসা ছিল কাটাখালি খালটি যেন পুন: উদ্ধার হয়। জেলা প্রশাসক সায়লা ফারজানার উদ্যোগে বর্ণাঢ্য ঐতিহাসিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং কাটাখালি খালটির পুন: খনন কাজ শুরু করেন।

তিনি আরো বলেন, খালটি যেন তার ঐতিহ্য ফিরে পায় এবং অবৈধদখল মুক্ত হয় এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা পুলিশ সুপারের উদ্যোগে আগামীকাল খাল খননের কাজ করার ঘোষণা দেন জেলা পুলিশ। আগামীতে পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হবে বলেও সকলকে জানিয়ে দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি