আবার মধুচক্র শিলিগুড়িতে, আটক ৫ তরুণী, দেখুন ভিডিও সহ


গোপনসূত্রে খবর পেয়ে ফের শহরে মধুচক্রের আসরে হানা দিয়ে ৩ মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ।
গোপনসূত্রে খবর পেয়ে রবিবার রাতে প্রধাননগরের একটি ফ্ল্যাটে হানা দিয়ে মধুচক্রের আসর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। ধৃত তিন মহিলার মধ্যে দু’জন হুগলি ও একজন ইসলামপুরের বাসিন্দা।
অন্যদিকে, ধৃত দুই পুরুষ আকাশ শাহ ও সুকুমার দাস শিলিগুড়িরই বাসিন্দা। আকাশ শাহ বহুদিন ধরেই মধুচক্রের সঙ্গে জড়িত বলে পুলিশসূত্রে জানা গিয়েছে।
রবিবার প্রধাননগরের ওই ফ্ল্যাটে হানা দিয়ে সুকুমার দাস ও ওই তিন মহিলাকে আপত্তিকর অবস্থায় ধরে পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ির মহকুমা আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, কিছু দিন আগে শিলিগুড়ির একটি স্পা থেকে মধুচক্রের সন্ধান পেয়ে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
https://youtu.be/p4_a5o7REuY
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













