আলহামদুলিল্লাহ: মুসলিম কর্মীদের নামাজ পড়ার দাবি মানতে বাধ্য হলো ভারতের উত্তরাখণ্ড সরকার


ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সরকার মুসলিম সরকারি কর্মীদের জুমার নামাজের সুবিধার্থে ৯০ মিনিটের বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সময়ের অভাবে অনেক মুসলিম সরকারি কর্মীদের শুক্রবার অফিসের সময় নমাজ পড়তে অসুবিধা হতো। দীর্ঘ দিন ধরে রাজ্যের মুসলিম সরকারি কর্মীরা জুমার নামাজ পড়ার সময় বিরতি দেয়ার দাবি জানিয়ে আসছেন।
শনিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ক্যাবিনেট বৈঠকের পর সিদ্ধান্ত নেয় মুসলিম সরকারি কর্মীদের বিশেষ বিরতি দেয়া হবে।
মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ঘোষণা করেন, প্রতি শুক্রবার ১২.৩০ থেকে ২.০০ পর্যন্ত বিশেষ বিরতি দেয়া হবে মুসলিম সরকারি কর্মীদের।
এদিকে, রাজ্যে কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তকে বিরোধীরা কটাক্ষ করেছেন। তাদের মতে, আগামী বছর নির্বাচন বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন


সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন


ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন













