মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ’লীগ নেতার ইটভাটা থেকে শিশুসহ ১৩ শ্রমিক উদ্ধার

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজেম আলী হাওলাদারের ইটভাটায় জিম্মি শিশুসহ ১৩ শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের মেসার্স তাজেম ব্রিকস-এ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে র‌্যাব-৮।

এসময় শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগে ইটভাটার ম্যানেজার মো. মিলন (২৮) ও মো. কবিরকে (২৬) আটক করা হয়।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- শিশু খলিল খাঁ, সোহেল খাঁ, হাদিম খাঁ, আবদুল মজিদ গাজী, সিরাজ গাজী, কামরুল ইসলাম, মুসা সরদার, নুপুর সরদার, গফুর সরদার, আফজাল হোসেন, রফিকুল বিশ্বাস, কালাম মোড়ল ও মাহাবুর রহমান।

শ্রমিক খোকন সরদার জানান, ছয় মাস আগে সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাঠি গ্রামের ১৩ বাসিন্দা বানারীপাড়ায় তাজেম আলীর ইট ভাটায় কাজ করতে আসেন।

গত তিন মাস ধরে তাদের বেতন দেয়া হচ্ছে না। তাজেমের লোকেরা তাদের আটকে রেখে কাজ করাচ্ছে ও নির্যাতন করে আসছে। এতে শিশু শ্রমিক খলিলের হাত ভেঙে যায়।

এই পরিস্থিতিতে তারা বাড়ি চলে যেতে চাইলে কয়েক দিন ধরে তাদের খাবারও বন্ধ করে দেয়া হয় বলে জানান খোকন।

খবর পেয়ে সাতক্ষীরা থেকে বরিশালে আসেন নির্যাতিত শ্রমিকদের এক স্বজন আব্দুল হামিদ খাঁন।

সোমবার সকালে তিনি বরিশাল র‌্যাব-৮ এর কাছে জিম্মিদশা থেকে শ্রমিকদের উদ্ধারের লিখিত আবেদন করেন।

পরে দুপুরে ইটভাটায় অভিযান চালিয়ে দুপুরে শ্রমিকদের উদ্ধার হয় বলে জানান র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর আদনান কবির।

এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

তবে শ্রমিক নির্যাতনের কথা অস্বীকার করেছেন মী লীগ নেতা তাজেম আলী হাওলাদার।

তার দাবি-ষড়যন্ত্রমূলকভাবে শ্রমিকদের দিয়ে তার সুনাম ক্ষুন্ন করছে কেউ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত