বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আশুলিয়ায় ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্কুল শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণ, আটক এক যুবক

ঢাকার আশুলিয়ায় ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে । প্রাথমিক বিদ্যালয়ের ঐ শিক্ষিকা তার ভাড়াটিয়া বাসায় ধর্ষণের শিকার হন বলে জানা গেছে ।

গত শুক্রবারের এ ঘটনা ঘটলেও শিক্ষিকার ভাষ্যমতে, নাজমুল আলম দেওয়ান (৩০) নামের ঐ যুবকের ভয়ে ও হুমকিতে বিষয়টি কাউকে জানাতে সাহস পাননি তিনি।

ঘটনার দিন সন্ধ্যায় বাসায় একা ছিলেন ঐ স্কুল শিক্ষিকা। কড়া নাড়ার শব্দে দরোজা খুললে মুহুর্তেই অস্ত্রের মুখে জিম্মি করে ঐ স্কুল শিক্ষিকাকে কয়েকদফায় পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্ত দুই যুবক। পরবর্তিতে বৃহস্পতিবার ওই শিক্ষিকা বাদী হয়ে ২ জনের নামে আশুলিয়া থানায় মামলা করেছেন । পুলিশ রাতেই নাজমুল আলম দেওয়ানকে (৩০) আটক করেছে।

আশুলিয়া থানার এসআই মাসুদ রানা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টায় আশুলিয়ার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ভাড়াকৃত বাসায় ঢুকে অস্ত্রের মুখে পালাক্রমে ধর্ষণ করে নাজমুল আলম ও তার সঙ্গী অপুর্ব দাস ।

এ ঘটনায় তৈয়বপুর এলাকার আসকর আলী দেওয়ানের ছেলে নাজমুল আলম দেওয়ান ও অপূর্ব দাস ওরফে অপুকে (৩০) আসামি করে মামলা হয়েছে। নাজমুলকে আটক করা হয়েছে। অপূর্ব দাসকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

এসআই মাসুদ বলেন, দুপুরে নাজমুলকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষিতা ওই শিক্ষিকাকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী