ইডেন ছাত্রীর আত্মহত্যা ঢাবি ক্যাম্পাসে


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারে মামার বাসায় ইডেন কলেজের এক ছাত্রী গলায় ফাঁস আত্মহত্যা করেছেন। তার নাম জিদনী সুলতানা (২৫)। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পূর্বার খালু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এইচএম মাহবুবুর রহমান বলেন, ইডেন কলেজের আবাসিক ছাত্রী পূর্বা কিছুদিন আগে বঙ্গবাজার এলাকায় শহীদ আবুল খায়ের ভবনে আমার বাসায় বেড়াতে আসে।
শনিবার সন্ধ্যায় বাসায় ফিরে দেখি পূর্বা ঘরের দরজা বন্ধ করে আছে। তখন আমি আমার স্ত্রী রাশিদা আকতারকে পূর্বার ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘পূর্বা ঘুমিয়ে আছে হয়তো। ডাকাডাকি করো না।’ আমি পূর্বার খালার কথা না শুনেই দরজা ধাক্কাতে থাকি। এরপর সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙি। তারপর দেখতে পাই, পূর্বা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে ঝুলে আছে।’
এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পূর্বাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক মাহবুব জানান, পূর্বা ছয় মাস ধরেই পাকস্থলীর সমস্যায় ভুগছিল। এতে তার শরীর প্রায়ই খারাপ থাকত। ক্রমেই শুকিয়ে যেতে থাকা পূর্বার মন খারাপ হতো। মন খারাপ থেকেই পূর্বা আত্মহত্যা করতে পারে হয়তো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, পূর্বার মৃত্যুর বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













