ইরি বোরো চাষে ব্যস্ত সময় পার করছে সাভার উপজেলার কৃষাণ-কৃষাণীরা


শিফাত মাহমুদ ফাহিম, আশুলিয়া প্রতিনিধি| মাঘের প্রচন্ড শীতকে উপেক্ষা করে ইরি বোরো চাষে ব্যস্ত সময় পার করছে কৃষাণ-কৃষাণীরা। অতিদূত এগিয়ে চলছে আশুলিয়া থানার ইরি বোরো চাষের কাজ।
কৃষাণ-কৃষাণীর ব্যস্ততা দেখে মনে হচ্ছে তারা যেনো প্রতিযোগিতায় নেমে পড়েছে। কেউ-কারো দিকে একটু তাকানোর সময় নেই। ইতি মধ্যেই কাদামাটির বিস্তীর্ন ভূমি একচু একটু করে ভরে যাচ্ছে চারা রোপনের মধ্যে দিয়ে।
উপজেলা কৃষি অফিসার হাফিজুল ইসলাম জানান গত বছরের তুলনায় এ বছর ভাল ফসল জন্মাবে মাঠে। এ বছরের এমন অবহাওয়া ইরি বোরো জন্য খুবই উপযোগী। তিনি আরো বলেন এ বছর ১০/১২ হাজার হেক্টর জমিতে বোরো ইরি চাষ করা হচ্ছে। ইতি মধ্যে ৮/৯ হেক্টর জমিতে চারা রোপন কাজ শেষ।
সরজমিনে আশুলিয়ার নামা অঞ্চলের মাঠ ঘুরে দেখা যায় চারা রোপন কাজ শেষের দিকে। কৃষক কামাল উদ্দিন ও আক্তার হোসেনর সাথে কথা হলে তারা বলেন গত বছরের চেয়ে এ বছর ভাল ফসল হবে বলে আমারা আশাবাদি কিন্তু ভাল হয়ে লাভ কি? আমরা তো আর ধানের নায্য মূল্যে পাইনা। আমরা এবার আশা করছি সরকার আমাদের দিকে একটু সু-নজর দিবেন। নয়তো এতো ঋন দেনা করে ধান চাষ করে যদি আমরা নায্য মূল্যে না পাই তাহলে আমাদের পথে বসতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন


ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন













