শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইয়াবা রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা পুলিশের, হাতেনাতে ধরা

যশোরের চৌগাছায় একটি প্রতিষ্ঠানে সোর্স দিয়ে ইয়াবা রেখে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন সিরাজুল ইসলাম নামে পুলিশের এক এএসআই। পরে স্থানীয়দের মারধর খেয়ে দৌঁড়ে পালিয়ে যায় ওই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চৌগাছা থানার এএসআই সিরাজুল ইসলাম চৌগাছা বাজারের প্রধান সড়কে অবস্থিত সুপার ইলেক্ট্রিক অ্যান্ড ভ্যারাইটিজ নামে একটি প্রতিষ্ঠানে অজ্ঞাত সোর্সের মাধ্যমে সেখানে ১০ পিস ইয়াবা রাখেন। ওই সময় তিনি প্রতিষ্ঠান থেকে সামান্য দূরে অবস্থান করছিলেন। ওই প্রতিষ্ঠানের মালিকের নাম রাবণ কুমার। সোর্স বেরিয়ে যাওয়ার পরপরই এএসআই সিরাজ প্রতিষ্ঠানটিতে প্রবেশ করে ইয়াবা রাখার অপরাধে তাকে আটক করে নিয়ে যেতে উদ্যত হন। সেসময় তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসেন। বিষয়টি শুনে ব্যবসায়ীরা তাকে প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করার পরামর্শ দেন। ফুটেজ দেখার কথা বলার সঙ্গে সঙ্গে এএসআই সিরাজ ও তার সোর্স সেখান থেকে পালিয়ে যেতে চাইলে উপস্থিত ব্যবসায়ীরা তাদের মারধর করতে শুরু করে। একপর্যায়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়। কয়েক ব্যবসায়ী এএসআই সিরাজকে শহরের ভাস্কর্যে মোড় পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায়।

খবর পেয়ে ব্যবসায়ী রাবনের দোকানের সামনে জড়ো হয়ে এএসআই সিরাজের শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন স্থানীয় ব্যবসায়ীরা।

এরপর চৌগাছা থানার ওসি (তদন্ত) মারুফ আক্তারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।
সংবাদ পেয়ে চৌগাছা পৌরসভার মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন উপস্থিত ব্যবসায়ীদের আশ্বাস দেন, এ ঘটনার বিচার হবে।

চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলেন, ঘটনা শুনেছি। বিষয়টি জানতে ঘটনাস্তলে ফোর্স পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে