‘ইয়াম্মী ইয়াম্মী’র খাবার খেয়ে অসুস্থ শতাধিক, জরিমানা


ঢাকার অদূরে সাভারে ‘ইয়াম্মী ইয়াম্মী ফ্রুটস অ্যান্ড ফ্লেভার্স লিমিটেডে’র পরিবেশন করা খাবার খেয়ে একটি অনুষ্ঠানে শতাধিক অতিথি অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার দুপুরে এ ঘটনার পর পরই সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ ও কানাডার যৌথ মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি অভিযান চালায়।
সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়। সেখান থেকে আটক করা হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. সোলায়মানকে। পরে পচা ও বাসী খাবার পরিবেশের অভিযোগে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ ছিল ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি ৩-এর প্রথম বার্ষিক সাধারণ সভা। এ উপলক্ষে প্রাতিষ্ঠানটিকে এক হাজার খাবার প্যাকেটের অর্ডার দেওয়া হয়। দুপুরে সভা শেষে সবার কাছে খাবার পৌঁছে দেওয়া হয়। খাবার খাওয়ার পর পরই একে একে তারা অসুস্থ হয়ে পড়তে থাকে বলে এনটিভি অনলাইনকে জানান ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি ৩-এর কর্মকর্তা সৈয়দ ওয়াহিদুল ইসলাম।
খাবারের প্রতিটি প্যাকেটে ছিল ফ্রাইড রাইস, দুই পিস চিকেন উইংস, গ্রেভি ভিজিটেবল আর এক বোতল পানি।
সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, ‘ইয়াম্মী ইয়াম্মী আয়োজনটাই মাটি করে দিয়েছে। খাবার খেয়ে সবাই আমাদের বকে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’
যোগাযোগ করা হলে ইয়াম্মী ইয়াম্মী ফ্রুটস অ্যান্ড ফ্লেভার্স লিমিটেডের গ্রাহক সেবা কর্মকর্তা শফিউল ইসলাম জানান, রাত ৩টা থেকে এসব খাবারের রান্না শুরু হয়েছিল।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা এ বিষয়ে খবর পরিবেশন না করার অনুরোধ জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













