মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইয়েমেনে আবারো হামলা চালিয়েছে সৌদি বাহিনী: ৭ ব্যক্তি নিহত

ইয়েমেনে সৌদি জঙ্গিবিমান হামলায় নতুন করে আরো সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইয়েমেনি বাহিনী যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তখন নতুন করে সৌদি বাহিনীর এ বর্বরতার খবর এলো।

আজ (শনিবার) সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে একটি চলন্ত ট্রাকে বোমা বর্ষণ করলে এক ব্যক্তি নিহত হয় বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে বোমা বর্ষণ করলে চার শিশুসহ অন্তত ছয় ব্যক্তি নিহত হয়েছে।

এদিকে, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের জিজান প্রদেশে একটি সামরিক ঘাটিতে কাহার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।রিয়াদ সরকার ইয়েমেনিদের পাল্টা কথা স্বীকার করেছে এবং ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে বলেও তারা দাবি করেছে।

এছাড়া, সৌদি আরবের একই এলাকায় ইয়েমেনি বাহিনী মর্টারের গোলা নিক্ষেপ করলে বহু সৌদি সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবারো ক্ষমতায় বসানোর লক্ষ্যে গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি আরব দেশটির বিভিন্ন এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে আসছে। জাতিসংঘ গত আগস্টে জানিয়েছে, ২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত ইয়েমেনে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।এছাড়া,আহত হয়েছে আরো বহু লোক।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প