উত্তরায় ৮০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার


রাজধানীর উত্তরা ১৭ নং সেক্টর সংলগ্ন ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেলের আওতাধীন বাউনিয়া মৌজার সিটি ১নং খতিয়ানের সিটি ২৩০২৭ দাগের ৮১ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ কোটি টাকা। জমিটি জি-১৭ নামক প্রতিষ্ঠানের দখলে ছিল।
মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
এ খাসজমি উদ্ধার করে সীমানা চিহ্নিত করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্ধারকাজ পরিচালনাকালে মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার এবং বাউনিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
এসময় সরকারি খাসজমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













