উদ্ধার হয়নি রূপগঞ্জের অপহৃত স্কুলছাত্রী


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐশি দেওয়ান (১৫) নামে এক স্কুলছাত্রী ‘অপহরণের’ দুইদিন পরও উদ্ধার হয়নি। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকা থেকে অপহরণ করা হয় ওই স্কুল শিক্ষার্থীকে। ঐশি দেওয়ান জাঙ্গীর দেওয়ান বাড়ি এলাকার সাজেদুল করিমের মেয়ে।
সাজেদুল করিম অভিযোগ করে জানান, তার মেয়ে ঐশি দেওয়ান স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করে। জাঙ্গীর এলাকার সেরাজুল মোল্লার ছেলে রাজু মোল্লা প্রায় সময়ই স্কুলে যাওয়া-আসার পথে তাকে প্রেমের প্রস্তাব দিতো। প্রেমের প্রস্তাবে রাজি না হলে তাকে (ঐশি) অপহরণ করার হুমকিও দিত।
গত বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে আসার পথে রাজু মোল্লাসহ সহযোগী মোবারক হোসেন মোল্লা, শাকিল মোল্লা, শিমুল মোল্লা, ইমু মোল্লাসহ কয়েকজন একটি সাদা মাইক্রোবাসযোগে এসে ঐশিকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি অভিযুক্তদের পরিবারকে জানালে তারা উল্টো এ বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন এবং বিয়ের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তারা হুমকি-ধমকি ও অপমান করে তাকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ করেন সাজেদুল করিম।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এটি আসলে প্রেমঘটিত ব্যাপার। থানায় যেহেতু অভিযোগ দিয়েছেন, স্কুল শিক্ষার্থীকে উদ্ধারসহ অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত মোতাবেক আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













