শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এই ব্যক্তির বিরুদ্ধে গরম পানি দিয়ে স্ত্রী নির্যাতন ও একাধিক বিয়ের অভিযোগ, আদালতে মামলা

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক আজিজ নামের এক স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় স্ত্রী ও তার শ্বাশুড়ীর কাছ থেকে ৩ ভরি স্বর্ণলংকার এবং নগদ ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারক তারেক আজিজ সম্প্রতি প্রথম স্ত্রী অনুমতি না নিয়ে স্বপ্না নামের এক স্কুল ছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগে জানাগেছে। এ ঘটনায় তারেক আজিজের বিরুদ্ধে তার স্ত্রী শারমিন আক্তার ও শ্বাশুড়ী করিমন নেছা ঝিনাইদহ আদালতে পৃথক ২ টি মামলা করেছেন।

অভিযোগে জানাগেছে, গত ৩০/০৯/২০০৯ ইং তারিখে কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে তারেক আজিজের সাথে একই উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহাজান আলীর মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারেক আজিজ বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটসহ বিভিন্ন ভাবে নির্যাতন করে করতো। এক পর্যায়ে তারেক আজিজ তার শ্বাশুড়ীর কাছ থেকে ব্যবসা করার নামে স্ট্যাম্প করে ২ লাখ টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিনেও সে ওই টাকা ফেরত দেয়নি।

টাকা নেওয়ার পরও স্ত্রীর উপর থেমে থাকেনি তারেকের অত্যাচার নির্যাতন। প্রায় সে স্ত্রী শারমিন আক্তারকে মারপিটসহ শরীরে গরম পানি ঢেলে দিয়ে নির্যাতন করতো। তারেক আজিজের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে শারমিন আক্তার পিতার বাড়িতে আশ্রয় নিয়েছে। এ সময় সে স্ত্রী কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৩ ভরি স্বর্ণংলকার নিয়ে নেয়। তাদের ঘরে তৃষা খাতুন নামের ৫ বছরের একটি শিশু সন্তানও রয়েছে।

সম্প্রতি এই তারেক আাজিজ সম্পা নমের এক স্কুল ছাত্রীকে বিয়ে করেছে। ওই স্কুল ছাত্রী সুন্দরপুর গ্রামের মামা বাড়ি থেকে পড়াশুনা করতো। এ ঘটনায় তারেক আজিজের স্ত্রী শারমিন আক্তার নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও পারিবারিক আইনে এবং টাকা ধার নিয়ে ফেরত না দেয়ায় তার মা পৃথক আরেকটি মামলাসহ মোট ২ টি মামলা ঝিনাইদহ আদালতে দায়ের করেছে।

শারমিন আক্তার অভিযোগ করে বলেন, সে প্রায়ই আমার উপর অত্যাচার নির্যাতন করতো। বর্তমানে আমার কোন খোঁজ খবর রাখে না। আমার অনুমতি ছাড়া সম্পা নামের এক স্কুল ছাত্রীর সাথে দ্বিতীয় বিবাহ করেছে। একটা সন্তান নিয়ে আমি খুব অসহায়ের মধ্যে বসবাস করছি। আমি তার সু-বিচার দাবি করছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী