ডেমোক্রেটিক সিনেটরের মন্তব্য
এই মাএ পাওয়া- শীঘ্রই পদত্যাগ করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প


শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করবেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দলের জ্যৈষ্ঠ সিনেটর দিয়ানে ফেইনস্টেইন। ট্রাম্পকে সরাতে ডেমোক্রেটিক দল কেন আরও সোচ্চার হচ্ছে না- ট্রাম্পবিরোধীদের এমন প্রশ্নের জবাবে ফেইনস্টেইন এ মন্তব্য করেন। খবর ইন্ডিপেনডেন্টের।
ফেইনস্টেইন আরও বলেন, ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে বের করে দেয়ার আগে তিনি নিজেই বের হয়ে যাবেন।
লস অ্যাঞ্জেলেসে জড়ো হওয়া বিক্ষোভকারীদের মধ্যে একজন দিয়ানেকে উদ্দেশ্যে করে বলেন, আমরা জানি ট্রাম্প প্রতিনিয়তই আইন ভঙ্গ করছেন। রাশিয়ার সঙ্গে অবশ্যই তার যোগসূত্র আছে। তিনি অনেক অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছেন। কীভাবে আমরা তার কাছ থেকে রেহাই পাবো?
হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য দিয়ানে ফেইনস্টেইন সেই প্রশ্নের উত্তরে বলেন, অসংখ্য মানুষ তার হাত থেকে মুক্তি চায়। আমি মনে করি সে নিজে থেকেই পদত্যাগ করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













