বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একটি স্যান্ডউইচের দামে বিক্রি হচ্ছে নারীর দেহ!

পতিতাবৃত্তি প্রাচীন একটি পেশা। কেউ বিলাসি জীবনযাপনের জন্য, কেউ বা নেহাত এক মুঠো ভাতের জন্য এই পেশায় জড়িয়ে পড়ে। তবে ইউরোপের আলোচিত দেশ গ্রিসে যৌনকর্মীদের ওপর পরিচালিত এক গবেষণায় যে চিত্র দেখা গেছে তা আতকে ওঠার মতো।

গবেষণায় দেখা গেছে, গ্রিসের অল্প বয়সী তরুণীরা তাদের শরীর বিক্রি করছে মাত্র একটি স্যান্ডউইচের দামে।

গ্রিসের ১৭ হাজার যৌন কর্মীর ওপর এই গবেষণা চালানো হয়। উত্তর ইউরোপের নারীদের পরিবর্তে বর্তমানে গ্রিসের নারীরা দেশটির পতিতাবৃত্তিতে প্রভাব বিস্তার করছে। ইউরোপের মধ্যে একমাত্র গ্রিসেই এখন সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে সুন্দরি তরুণীদের শরীর।

গবেষণা টিমের প্রধান ও এথেন্সের প্যানটিয়ন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক গ্রেগরি ল্যাক্সস বলেন, কিছুসংখ্যক নারী একটি স্যান্ডউইচের দামে শরীর বিক্রি করতে বাধ্য হচ্ছে। কারণ তারা খুবই ক্ষুধার্থ।আর অন্যেরা শরীর বিক্রি করছে, কর ও বিল পরিশোধ এবং জরুরি ওষুধ কেনার জন্য।

গ্রেগরি আরও বলেন, গ্রিসে যখন অর্থনৈতিক মন্দা শুরু হলো তখন একজন যৌনকর্মী তার শরীর বিক্রি করতো ৫০ ইউরোতে। আর এখন বিক্রি করে মাত্র ২ দশমিক ১২ ইউরোতে। দেশটির ৮০ শতাংশই যৌন পেশার সাথে জড়িত রয়েছে।

গ্রেগরির তথ্য মতে, ইন্টারনেটে যৌন সম্পর্কীয় উপাদান দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে সস্তায় সুন্দরীদের শরীর বিক্রির এই প্রভাব আশপাশের দেশগুলোতেও পড়ছে। ইউরোপের দেশে এর আগে এক ঘণ্টার জন্য একজন নারীকে দিতে হতো ১৮০ ইউরো। বর্তমানে অংকটি খুবই কম। গ্রিসে পতিতাবৃত্তি বৈধ হলেও দেশটির বেশিরভাগ পতিতালয়েরই বৈধ অনুমোদন নেই।

প্রায় ১৮ হাজার ৫০০ যৌনকর্মী রাস্তায় কিংবা রাস্তার আশেপাশেই যৌন কর্মে লিপ্ত হয়। গ্রিসের যৌনকর্মীরা যখন এই পেশায় প্রথম প্রবেশ করে তাদের অধিকাংশের বয়স থাকে ১৭ থেকে ২০ এর মধ্যে।

তবে এই গবেষণায় সবচেয়ে ভয়ানক যে তথ্য দেয়া হয়, সেটি হলো গত মাসের। গ্রিসের একজন বেকার মা (৪৪) তার ১২ বছর বয়সী সন্তানকে ধর্মযাজক ও অবসরপ্রাপ্ত লোকদের কাছে পাঠায় টাকার বিনিময়ে যৌন সম্পর্ক করার জন্য। এই বিষয়টি আদালতের নজরে আসলে ওই নারীকে ৩৩ বছরের জেল এবং এক লাখ ইউরো জরিমানা করে। দেশটির গণমাধ্যম ওই নারীকে ‘ডাইনি মা’ অবহিত করে সংবাদ ছেপেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত