বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক যৌনকর্মীর সাথে ২ বন্ধুর হাবুডুবু , তারপর যা হলো…

এক যৌনকর্মীর গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল দুই বন্ধু।এরা দুজনই কলকাতার হোমিওপ্যাথি কলেজের প্রথম বর্ষের ছাত্র। এক পর্যায়ে এটি জানাযানি হয়ে যায়। প্রেমিকা কাছ ছাড়া হওয়ার ভয়ে এক বন্ধু আরেক বন্ধুর পেটে ছুরি চালিয়ে গা ঢাকা দেয়। শেষ পর্যন্ত পুলিশ হামলার অভিযোগে অপর বন্ধুকে গ্রেপ্তার করে। গত বুধবার কলকাতার সল্টলেকের জে সি ব্লকে এই চাঞ্চল্য ঘটনা ঘটলেও বিষয়টি জানাযানি হয় পরে।

যতীন রাজ নামে দিল্লির বাসিন্দা অভিযুক্ত ওই যুবককে শুক্রবার ভোরে উত্তর ২৪ পরগনার গৌরাঙ্গনগর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় মেঘালয়ের বাসিন্দা হান্সলে সাংমা নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, যতীন এবং সাংমা দু’জনেই সল্টলেকের হোমিওপ্যাথি কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। তাঁরা সল্টলেকের জে সি ব্লকে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। মাস খানেক ধরেই তাঁদের কালীঘাটের যৌনপল্লিতে যাতায়াত ছিল। সেখানে এক মেয়ের প্রেমে পড়েন দু’জনেই। সেই নিয়েই তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়। বুধবার রাতেও কে আগে মেয়েটির কাছে যাবে তা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ঝামেলা বাড়ি থেকে রাস্তা পর্যন্ত গড়ায়। অভিযোগ, যতীন, সাংমার পেটে ছুরি চালিয়ে দেন। তার পর রাস্তায় তাঁকে এই অবস্থায় ফেলে রেখেই পালান। বৃহস্পতিবার বিকেলে সাংমার লোকাল অভিভাবক যতীনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী