‘এখনই মাদ্রাসা গুলো বন্ধ করা উচিৎ’


পাকিস্তানজুড়ে ছড়িয়ে থাকা অন্তত ৬০০ দেওবন্দি মাদ্রাসা দ্রুত বন্ধ করে দেওয়া উচিৎ বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এক প্রভাবশালী মার্কিন কংগ্রেসের সদস্য বলেন, এইসব মাদ্রাসা থেকে সন্ত্রাসের বীজ ছড়াচ্ছে ।
এড রয়েস নামে ওই ব্যক্তি ওয়াশিংটনে এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেওবন্দি মাদ্রাসাগুলি বন্ধ করার ক্ষেত্রে পাকিস্তানের তৎপর হওয়া উচিৎ। পাকিস্তানে এরকম অন্তত ৬০০ স্কুল রয়েছে। এখানকার ছাত্রদের শুধুই শেখানো হয় কিভাবে র্যালি করতে হয় বা জিহাদ চালাতে হয়।
তাই সব ক্যাম্পাসগুলি বন্ধ করে দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি। পাশাপাশি, লস্কর-ই-তাইয়েবার মত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ বলেও জানান তিনি। রাষ্ট্রসংঘের সাহায্যে জঙ্গি নেতাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিৎ বলেও মনে করেন তিনি।
সম্প্রতি, পাকিস্তানের ৯৩টি মাদ্রাসায় জঙ্গি-যোগ এর খোঁজ পাওয়া গেছে। জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অকাট্য প্রমাণও পেয়েছে পাকিস্তানের গোয়েন্দারা। আর তাতেই টনক নড়েছে পাক সরকারের। ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সেনা ও প্রশাসন। পাকিস্তানের সিন্ধু প্রদেশে খোঁজ মিলেছে এইসব মাদ্রাসার। এখানেই জঙ্গি দলে নাম লেখানোর জন্য চলে মগজ ধোলাই। যদিও এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়। পাকিস্তানের বাইরেও মাদ্রাসায় জঙ্গিযোগের বহু প্রমাণ মিলেছে একাধিকবার।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













