সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“ব্যাটল অব মাইন্ড-২০১৫”

এটি একটি মৃত্যুবিপণন ! তামাক নিয়ন্ত্রণ আইনের কাঙ্ক্ষিত সুফলে প্রতিবন্ধকতা

বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর বেআইনি প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ড ২০১৪’ বন্ধ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা।

প্রতিষ্ঠানটির অভিযোগ, বিএটিবি কর্মসংস্থানের নামে বিগত ২০০৪ সাল থেকে বাংলাদেশে এই মৃত্যু বিপণন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। যার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা। অথচ, দেশে বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫(গ) ধারায় এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যয়ভার বহন ও পুরস্কার প্রদান নিষিদ্ধ করা হয়েছে।

কর্মসংস্থান নয়, প্রচার-প্রচারণাই “ব্যাটল অব মাইন্ড” এর আসল উদ্দেশ্য। গত এগারো (২০০৪-২০১৪) বছরে বিএটিবি কর্মসংস্থানের নামে ঢাক-ঢোল পিটিয়ে ১৫ হাজার প্রতিযোগীর মধ্যে মাত্র ৭১ জনকে চাকুরি দিয়েছে। অথচ রোডশো, ভ্রমণ, বিনোদন, মিডিয়াসহ বিভিন্ন প্রচারণামূলক কাজে এসময়ে ব্যয় করেছে কোটি কোটি টাকা।

উল্লেখ্য, ব্রান্ড প্রমোশন, তরুন প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করতেই কোম্পানিটি প্রতিবছর এই মৃত্যুবিপণন আয়োজন করে। বিএটিবি এবছরেও “ব্যাটল অব মাইন্ড ২০১৫”এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। এ বছরের স্লোগান, “Are you next in the Legacy of Leaders?”। ইতোমধ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্র্থীদেরকে রেজিস্ট্রেশনের জন্য আহ্বানও জানানো হয়েছে যা অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত চলবে। এই অবৈধ প্রতিযোগিতা বন্ধে সরকারের আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি।
সূত্র: প্রজ্ঞা, টোবাকো ইন্ডাস্ট্রি ওয়াচ ডগ বিডি

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী