এবার গোপালগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী যৌন নির্যাতনের শিকার


গোপালগঞ্জেসত্তর বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সদর উপজেলার নিজড়া গ্রামের সরদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই ছাত্রীর মা লোভা বেগম শনিবার ধর্ষক বাকাদ্দেস সরদারের (৭০) বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শিশুটির পরিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশুটি বাকাদ্দেস সরদারের নাতির সঙ্গে খেলতে তার বাড়িতে যায়। এসময় বাকাদ্দেস সরদার নিজের নাতিকে টেলিভিশন দেখতে বলে শিশুটিকে কাচারি ঘরে নিয়ে যৌন নির্যাতন করে।
পরে শিশুটি বাড়ি গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানালে তারা সমাধানের আশ্বাস দেন। কিন্তু কোনো সমাধান না পাওয়ায় শিশুটির মা লোভা বেগম শনিবার বাদী হয়ে বাকাদ্দেস সরদারকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বৌলতলী তদন্ত কেন্দ্রের আইসি মো. ফরিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













