এবার দিবানিশি রির্সোট সেন্টারে আপত্তিকর অবস্থায় ধরা পড়লো ৬ যুবতী!


গাজীপুরে একটি রিসোর্টে শনিবার রাতে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় আপত্তিকর কাজে জড়িত থাকার অভিযোগে ৬ যুবতীসহ ৬ যুবককে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।
জরিমানা ও সাজাপ্রাপ্তরা হলেন- কাপাসিয়ার চৌওড়াপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে নাজমুল হক সুমন (৩২), একই এলাকার ফজর আলীর ছেলে নূরুল ইসলাম (৪৫), আবুল হোসেনের ছেলে সাখাওয়াৎ হোসেন (৩০), শ্রীপুরের ভাংনাহাটির বিল্লাল হোসেনের ছেলে মাহবুব (২৪)।
এছাড়া একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাসেল (২০), শ্রীপুরের লোহাগাছিয়া এলাকার জুবায়ের হোসেন (২৩), কুলসুম (২০), শিউলী
(২১), নিপা (২১), কাজল (২২), নদী (২২) ও সীমা (২৩)।
র্যাব জানায়, শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেহেনুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা শারমিন, র্যাব-১ এর কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম ও এএসপি মো. মুহিত কবীর সেরনিবায়াত এর নেতৃত্বে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ইজ্জ্বতপুর দিবানিশি রির্সোট সেন্টারে অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই রিসোর্টে অসমাজিক কার্যকলাপে জড়িত ৬ জন পুরুষ এবং ৬ জন নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













