এবার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রী জমিলা খাতুনকে ছুরিকাঘাত


প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরে বাসায় পূজা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটু হোসেন (২২) নামে এক বখাটে যুবক। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় এ ঘটনা ঘটে। পূজা ঝিনাইদহ জমিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
মেয়ের মা শিখা মজুমদার বলেন, বখাটে লিটু বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। এক পর্যায়ে মেয়ে তার প্রস্তাব প্রত্যাখান করায় সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লিটু আমার বাসায় এসে মেয়েকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পূজাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত বখাটে লিটুকে আটকের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













