মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতন!

ফেনী: জেলার সোনাগাজী উপজেলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতন করেছে স্থানীয় ডাকাত সর্দার মোহাম্মদ সবুজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে এই নির্যাতনের ভিডিও আপলোড করা হলে ফেনীজুড়ে শুরু হয় তোলপাড়। পরে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে স্ত্রীসহ ওই ডাকাত সর্দারকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, গত রোববার দুপুরে উপজেলার আদর্শ গ্রামে ওহিদা বেগম নামে এক যাটোর্ধ্ব নারীকে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে ডাকাত সর্দার মোহাম্মদ সবুজ ও তার স্ত্রী শাকেরা বেগম। তারা উভয়ই আদর্শগ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

ঘরের সামনে লাকড়ি রাখা নিয়ে সবুজ ও তার স্ত্রী ওই বৃদ্ধার ওপর এই নির্যাতন চালায়। নির্যাতনের বিষয়টি নির্যাতিতার ছেলে বেলাল হোসেন স্থানীয় আদর্শ গ্রাম পুলিশ তদন্তকেন্দ্রে লিখিতভাবে অভিযোগ করলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। দুইদিন পর মঙ্গলবার নির্যাতনের ছবি কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এল ডাকাত সর্দার মোহাম্মদ সবুজ তার স্ত্রী শাকেরা বেগমকে আটক করে পুলিশ।

ডাকাত সর্দার সবুজ পাশের জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। সে সোনাগাজীর আশ্রয়ণ প্রকল্পে দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বসবাস করছে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৭টি ডাকাতির মামলা রয়েছে।

নির্যাতিতা জানান, সবুজ ও তার স্ত্রী সব সময় তার ওপর নির্যাতন চালায়। গত রোববার ঘরের সামনে লাকড়ি রাখলে তারা দুইজন ঝাড়ু দিয়ে পিটিয়ে গায়ের কাপড় খুলে গাছের সাথে তাকে বেঁধে রাখে। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর সাংবাকিদের জানান, আদর্শ গ্রাম পুলিশ তদন্তকেন্দ্রে অভিযোগ দায়েরের ঘটনাটি তাকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানাননি। পরে জানার পর অভিযুক্ত সবুজ ও তার স্ত্রী শাকেরা বেগমকে আটক করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী