এবার ভাতিজার হাতে চাচা খুন
মাদারীপুরের কালকিনি পৌরসভার উত্তর রাজদী এলাকায় ভাতিজাদের হামলায় চাচা খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার উত্তর রাজদী এলাকার ওহাব হাওলাদারের (৫৫) সঙ্গে তার ভাই সামসুল হক হাওলাদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এই বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে ওহাবের সঙ্গে তার ভাতিজা লিটন ও সোহেলের কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজারা ওহাবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে ওহাব গুরুতর আহত হন। প্রাথমিকভাবে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থান রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
কালকিনি থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













