এবার ভ্যান চালককে কুপিয়ে হত্যা


মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় জারিয়া গ্রামে গতরাতে নাছিম আলী(৫০) নামের এক ভ্যান চালককে ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, জারিয়া গ্রামের ভ্যানচালক গতরাতে ভ্যান চালিয়ে নিজ বাড়ী ফেরার পথে এক দল ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা তাকে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যায়।
মুমূর্ষ অবস্থায় সে রাস্তায় পড়ে থাকে এবং কিছু সময় পরে মারা যায়। আজ সকালে তার লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ শ্রীপুর থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মাগুরা মগেৃ পাঠিযেছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













