এলজিইডির প্রকৌশলীকে গ্রেপ্তার


দুর্নীতির মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপপরিচালক মো. তামজীদ সরোয়ারকে গ্রেপ্তার করেছে দুদক।
মঙ্গলবার রাতে মিরপুরের পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের ধরমপাশা থানায় তামজীদ সারোয়ারের বিরুদ্ধে মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালের ৮ ডিসেম্বর থেকে ২০১২ সালের ৮ আগস্ট পর্যন্ত ধরমপাশা-জয়শ্রী সড়ক নির্মাণের সময় তামজীদ সারোয়ার ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাৎ করেছেন। তিনি ওই সময় সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
তামজীদ সরোয়ার বর্তমানে এলজিইডির ঢাকা আরবান ম্যানেজমেন্ট সাপোর্ট ইউনিটের উপপরিচালক।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













