এসআই’র বিরুদ্ধে নারী পুলিশের ধর্ষণ মামলা


প্রতারণা ও ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় দাশের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী পুলিশ সদস্য। সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ মামলাটি দায়ের করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, প্রতারণার মাধ্যমে বিয়ের পর ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ওই নারী পুলিশকে গোপনে তালাক দেন এসআই সঞ্জয় দাশ। কিন্তু গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাস করলেও সঞ্জয় দাশ বিষয়টি গোপন রাখেন।
তালাকের বিষয়টি গোপন করায় সঞ্জয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধর্ষণ করার অভিযোগ আনেন ওই নারী পুলিশ সদস্য। এদিকে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













