সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এসএসসি পাস ডাক্তার মেডিসিনে এফসিপিএস!

বিশেষজ্ঞতো দূরের কথা, তিনি এমবিবিএস কোর্সও করেননি। এমন কি ডিঙাতে পারেননি এইচএসসি পরীক্ষার গণ্ডিও। তাতে কি! মাত্র এসএসসি পাস করেই তিনি নাম করা বড় ডাক্তার। মেডিসিনে এফসিপিএস! বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দাপটের সঙ্গে চিকিৎসা চালাচ্ছিলেন সুব্রত দেবনাথ নামে এ ভুয়া চিকিৎসক। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে ধরা পড়তে হয়েছে। এখন তার ঠিকানা কারাগার।

কিশোরগঞ্জ শহরের একটি রোগ নির্ণয় কেন্দ্র থেকে ডা. সুব্রত দেবনাথ নামে এমনই এক ভুয়া বিশেষজ্ঞ ডাক্তারকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে আদালতের বিচারক কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তরফদার আক্তার জামিল এ রায় দেন।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হৃদরোগ, শিশু, ডায়াবেটিক ও মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে শহরের কালিবাড়ি মোড় এলাকায় মেডিপ্লাস নামে একটি হেলথ কেয়ারে চিকিৎসা করে আসছিলেন সুব্রত দেবনাথ।

গোপনে খবর পেয়ে কিশোরগঞ্জের ডিপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান দুপুরে মেডিপ্লাসে গিয়ে তার কাগজপত্র পরীক্ষা করে দেখতে পান তিনি ভুয়া চিকিৎসক।

সঙ্গে সঙ্গে তিনি ভ্রাম্যমাণ আদালতে খবর দেন। খবর পেয়ে আদালত ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে এক বছরের সাজা দেন।

গ্রেফতারকৃত সুব্রত দেবনাথ ময়মনসিংহ জেলার ছোট বাজার এলাকার মনরঞ্জন দেবনাথের ছেলে। তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী