বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘এসডিজির চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান‘

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ ইতোপূর্বে এমডিজির চ্যালেঞ্জ গ্রহণ করে সকল ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। বর্তমানে এসডিজির চ্যালেঞ্জ গ্রহণ করে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য কাজ করছে। আর এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান।’

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশ’ এর ৩০তম বার্ষিক কনভেনশন-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘বিশ্বায়নের এ যুগে বৈশ্বিক প্রেক্ষাপটে জলবাযূর পরিবর্তন ও তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের ফলে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরী হচ্ছে। বাংলাদেশ সে সকল চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যাচ্ছে। তবে শুধু প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে দারিদ্র্য দূরীকরণ সম্ভব নয়। বৈষম্যহীন ও শোষনমুক্ত সমাজ বিনির্মাণই সবচেয়ে বড় কথা। এ ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

লায়ন্স ক্লাব প্রসঙ্গে তিনি বলেন, ‘লায়ন্স সমগ্র বিশ্বে মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টিকারী এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফরম যেখানে সকল শ্রেণি ও পেশার মানুষ সবাই দল ও মতের উর্ধ্বে থেকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজের সময়, অর্থ ও শ্রম দিয়ে মানবতার সেবায় কাজ করে থাকে।’ তিনি দারিদ্র্য, ক্ষুধা ও শোষণমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকারের পাশাপাশি লায়নদেরকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘লায়নরা আত্মমানবতার সেবায় যেভাবে কাজ করে তা বিশ্বব্যপী স্বীকৃত। ২১০টি দেশের ১.৪ মিলিয়ন জনগণের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানটিকে যুগ যুগ ধরে দারিদ্র্যের বৃত্তে বসবাসকারী জনগোষ্ঠীকে এ বৃত্ত থেকে বের করে আনতে এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণ সমাজের মতামতকে প্রাধান্য দিয়ে প্রকল্প গ্রহণের আহবান জানাই।’

কাউন্সিল চেয়ারপার্সন স্বদেশ রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লায়ন শেখ কবীর হোসেন, লায়ন নাজমূল হক, লায়ন কাজী আকরামউদ্দীন আহমেদ, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওয়াহাব, লায়ন মোসলেম আলী খান এবং লায়ন বশিরুল্লাহ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত