সাত বাংলাদেশিকে গ্রেফতার ভারতে


ভারতের কর্ণাটকের বেলাগাভি শহরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলাগাভি পুলিশ বলছে, গ্রেফতারকৃত বাংলাদেশিরা বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে অবস্থান করছিলেন।
শনিবার বিকেলে তাদেরকে কর্ণাটকের আদালতে তোলা হয়। পরে ছয়জনকে বিচারকের জিম্মায় ও একজনকে পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কয়েকদিন আগে পুনে পুলিশ মোহাম্মদ বেপারি নামে এক বাংলাদেশিকে বৈধ কাগজপত্র ছাড়াই ভ্রমণের সময় গ্রেফতার করে। পরে বেলাগাভি পুলিশ শহরে অভিযান শুরু করে। এ সময় ওই সাত বাংলাদেশিকে শহরের একটি মাংসের দোকান থেকে গ্রেফতার করে।
বেলাগাভি পুলিশের একটি সূত্র বলছে, শহরে এক ট্রাভেল অ্যাজেন্ট গ্রেফতারকৃত বাংলাদেশিদের জন্য আধার কার্ডসহ ভূয়া কাগজপত্র তৈরি করে দিয়েছিল।
সূত্র : দ্য হিন্দু।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













