বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এ আবার কেমন পুলিশ, তরুণীর গোপনাঙ্গে মরিচের গুঁড়ো ছেটালো

জেরা করার নামে ভারতের অরাঙ্গাবাদে এক তরুণীকে থানায় নিয়ে গিয়ে তার গোপনাঙ্গে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সঙ্গীকে খুনের অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। তরুণীর অভিযোগ থানায় নিয়ে গিয়ে প্রথমে তার জামাকাপড় খোলানো হয়, তাপপর তার গোপনাঙ্গে মরিচের গুঁড়ো ঢুকিয়ে দেয়া হয়।

খবরে বলা হয়েছে, নিউ ইয়ার সেলিব্রেট করতে ওই তরুণী এবং তার ৬ বন্ধু মিলে এক হোটেলে যান। ওই দলে আরও এক তরুণী ছিলেন। প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। তাদের মধ্যে এক যুবক বেসামাল হয়ে পড়েন। তাকে তার বাড়ির সামনে নামিয়ে দেন বাকিরা। তার পর সেখান থেকে তারা একটা লজে যান। কিন্তু সেখানে গিয়ে ওই যুবককে ফের দেখতে পান তার সঙ্গীরা। তখনই তাদের নিজেদের মধ্যে বিবাদ বাঁধে। খারাপ আচরণের জন্য ওই যুবককে চড় মারেন দলেরই অন্য এক যুবক। মার খেয়ে সেখান থেকে পালাতে গিয়ে ওই যুবক রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।

গ্রেপ্তার তরুণীর দাবি, এই ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে থাকা সত্ত্বেও যুবকদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি পুলিশ। এমনকী তাদের বাঁচানোর জন্য পুলিশ ঘুষ নিয়েছে বলেও অভিযোগ ওই তরুণীর।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী