ওবামাকে ফলো করছে এক ঝাঁক পর্নস্টার


সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে কোনও পোস্ট করেন না তিনি। অথচ তার টুইটার অ্যাকাউন্টে কতজন ফলোয়ার আছেন বা তিনি নিজে কতজনকে ফলো করছেন তাও হয়তো জানেন না। তবুও, এই টুইটার কিংবা ফেসবুক অ্যাকাউন্ট নিয়েই বারবার খবরের শিরোণাম হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা নাকি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকজন `নামী-দামী` পর্নস্টারকে ফলো করেন! এদের মধ্যে রয়েছেন পর্নস্টার জোয়ানা অ্যাঞ্জেল, নিক্কি বেঞ্জ, অ্যাশলে স্টিল । এসব তারাকা নাকি বেশ কিছুকাল ধরেই রয়েছেন ওবামার অ্যাকাউন্টে। ফাস্ট কোম্পানি এক মার্কিন সাময়িকী সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
বিশ্বজুড়ে ওবামার টুইটার অ্যাকাউন্টে প্রায় সাড়ে সাত কোটি ফলোয়ার রয়েছেন। তিনিও ফলো করেন ৬ লাখ ৩৬ হাজার অ্যাকাউন্ট। তবে, সেই অ্যাকাউন্ট প্রতি মুহূর্তে আপডেট রাখে ওবামার সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক টিম অর্গানাইজিং ফর অ্যাকশন।
তবে, ঠিক কী কারণে ওবামার টুইটার অ্যাকাউন্টে এক ঝাঁক পর্নস্টারকে রাখা হয়েছে তা নিয়ে হোয়াইট হাউজ সূত্রে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে টুইটারের `অটো ফলো` অপশনের কারণেই এই কীর্তি ঘটে থাকতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













