শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাশিয়ার অর্থের লভ্যাংশ ইউক্রেনকে দিতে সম্মত ইইউ রাষ্ট্রদূতেরা

ইউরোপে জব্দ থাকা রাশিয়ার সম্পদ থেকে প্রাপ্ত সুদের অর্থ ইউক্রেনকে দিতে ইইউ রাষ্ট্রদূতেরা একমত হয়েছেন বলে জানিয়েছে বেলজিয়াম। ইউক্রেনে হামলা করায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ জব্দ করেছিল জি-৭ দেশগুলো।

ইউরোপে রাশিয়ার প্রায় ৩০০ বিলিয়ন ডলার জব্দ আছে। এই অর্থ থেকে সুদ বাবদ ২০২৭ সাল নাগাদ ১৫ থেকে ২০ বিলিয়ন ইউরো (৩৭.৬ বিলিয়ন ডলার) আয় হতে পারে বলে মনে করছে ইইউ। এবছরই তিন বিলিয়ন ইউরো (৩.২ বিলিয়ন ডলার) পাওয়া যেতে পারে। সেখান থেকে ইউক্রেনকে জুলাই মাসে এক বিলিয়ন ডলার দেওয়া হতে পারে বলে আগে জানিয়েছিলেন ইইউ কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন।

২০২২ সালে রাশিয়ার অর্থ জব্দ করার পর এটি দিয়ে কী করা হবে তা নিয়ে এতদিন আলোচনা হয়েছে। অবশেষে, জমা থাকা এই অর্থ থেকে পাওয়া সুদ ইউক্রেনকে দিতে সম্মত হয়েছেন ইইউর রাষ্ট্রদূতেরা।

এখন ইইউ মন্ত্রীরা এই সিদ্ধান্ত অনুমোদন করলে এই অর্থের ৯০ শতাংশ ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে দেওয়া হবে। বাকি ১০ শতাংশ দিয়ে কিয়েভকে অন্যভাবে সহায়তা করা হবে।

গতমাসে রাশিয়ার কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার অর্থে হাত দিলে কঠোর প্রতিক্রিয়া ও অসংখ্য আইনি মামলা দায়ের করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প