মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ওসি নিজেই গুলি করেন ছাত্রদল নেতাকে’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ছাত্রদল নেতা রবিউল ইসলাম নয়নের সঙ্গে সাক্ষাত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি খন্দকার মাহবুব হোসেন। এ সময় তিনি নয়নের চিকিৎসার খোঁজ-খবর নেন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, রমনা থানার ওসি মশিউর রহমান নিজে পিস্তল দিয়ে গুলি করেন নয়নকে। এ কথা নয়ন নিজেই আমাকে বলেছে। নয়ন সেদিন মগবাজার এলাকায় বেড়াতে গেলে তাকে ধরে বৈকালি হোটেলের ভেতরে নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে গুলি করেন ওসি। একজন আসামিকে সরাসরি গুলি করা নজিরবিহীন। এজন্য আইনি লড়াই করা হবে।

প্রসঙ্গত, মোহাম্মদ থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম নয়নকে গত ৮ অক্টোবর দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে আটকের পর বৈকালি আবাসিক হোটেলের ভেতরে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাপপাতালে ভর্তি করা হয়।

রবিউল ইসলাম নয়ন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের গলিতে বৈকালি হোটেলের সামনে চা খাচ্ছিলেন তিনি। এ সময় সাদা পোশাকের কয়েকজন পুলিশ এসে তাকে আটক করে হোটেলের ভেতরে নিয়ে যায়। এর পর পুলিশ পেছন দিয়ে আমার কোমরে একটি পিস্তল গুঁজে দেয়। বিষয়টি আঁচ করতে পেরে নয়ন পিস্তলটি ফেলে দেন। এরপর পুলিশ তার বাম উরুতে শটগান ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করে।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই নয়নকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায় পুলিশ। তিনি বর্তমানে ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডে পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন। তার বাম উরুতে চার-পাঁচটি গুলির চিহ্ন রয়েছে।

তবে হাসপাতালে দায়িত্বরত পুলিশের এসআই সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, নয়ন মাগুরা থেকে এসে বৈকালি হোটেলের ৩০৪ নম্বর রুমে অবস্থান করছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তার কক্ষের দরজায় নক করে পুলিশ। কিন্তু সে দরজা না খোলায় পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নয়ন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তার বাম পায়ের উরুতে গুলি লাগে। নয়নের নামে রমনা থানায় গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী