বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কঙ্কাল তৈরি হচ্ছে রাজধানীতে

কাফরুল থানার পূর্ব কাজীপাড়ার একটি বাড়ি ‘ব্লিজ রোদেলা’। বাড়িটির দ্বিতীয়তলায় প্রয়োজনীয় কেমিক্যাল ব্যবহার করে লাশ গলানো হতো। পরে মাংস ছাড়িয়ে তৈরি করা হতো কঙ্কাল। এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে রাজধানীর পুলিশ। তাদের দাবি এই চক্রের অন্যতম হোতা মেডিক্যাল শিক্ষার্থী নূরুজ্জামান।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ভুঁইয়া মাহাবুব হোসেন বলেন, ‘নূরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করে কঙ্কাল বিক্রি চক্রের বিস্তারিত এবং ওই বাসায় সে কী করতো জানা গেছে। সে কঙ্কাল বিক্রি চক্রের অন্যতম সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।’

ঘটনাটি তদারকি করছেন মিরপুর জোনের দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘অভিযানের সময় ওই বাসার ফ্ল্যাট থেকে ৩২টি কঙ্কাল ও মানুষের গলিত ৮টি মৃতদেহ পাওয়া যায়। বড় ড্রামে হাইড্রোজেন পার-অক্সাইডের মধ্যে মৃতদেহগুলো ডুবানো ছিল। একইসঙ্গে বিপুল পরিমাণ কেমিক্যাল ও ব্লিচিং পাউডারও পাওয়া যায়। এ থেকে অনেকটা নিশ্চিত হওয়া গেছে এ বাসায় কঙ্কাল তৈরি করে আসছিল নূরুজ্জামান ও তার সহযোগীরা।’

পুলিশের অনুসন্ধানে বেড়িয়ে এসেছে, মেডিক্যাল পড়ুয়াদের কেন্দ্র করে এ চক্রটি ময়মনসিংহ এবং গাজীপুর এলাকার প্রত্যন্ত অঞ্চলের কবরস্থান থেকে লাশ তুলে আনে। মূলত দুই থেকে তিন দিনের লাশই তারা টার্গেট করে। এর বেশি হলে কঙ্কাল হবে না এই আশঙ্কায় তারা দ্রুত এই লাশগুলো নিয়ে আসে। এ কাজ করার জন্য তাদের নিজস্ব লোকও রয়েছে। এরপর সদ্য মৃতদেহগুলো তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে কাজীপাড়ার উল্লেখিত ফ্ল্যাটে নিয়ে আসতো। পুরো প্রক্রিয়াটি শেষ করতে লাশ প্রতি ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। সেখান থেকে তৈরি করা কঙ্কাল পরে ৫০-৬০ হাজার টাকায় কিনে নেন ক্রেতা।

পুলিশ আরও জানায়, চক্রটি প্রথমে পুরান ঢাকার একটি মেডিক্যাল কলেজকে কেন্দ্র করে কঙ্কাল বিক্রি শুরু করে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে পড়লে তারা কৌশল বদলে ফেলে। অভিযোগ রয়েছে এক শ্রেণির মেডিক্যাল শিক্ষার্থী অল্প দিনে বেশি টাকা আয়ের লোভে এ ব্যবসায় জড়িয়ে পড়ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দারা কয়েকটি মেডিক্যাল কলেজে নজরদারি শুরু করেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, বেওয়ারিশ কিংবা মৃত্যুর আগে কেউ তার দেহ দান করে গেলে কেবল ওই লাশ থেকে কঙ্কাল হতে পারে। কিন্তু এর সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম। এ কারণে ৪০ ভাগ মেডিক্যাল শিক্ষার্থী প্রতি বছর বাজার থেকে নতুন বোনস বা কঙ্কাল কিনতে বাধ্য হয়। যার সুযোগটি নিয়েছে চক্রটি।

অন্যদিকে আটককৃত নূরুজ্জামান পুলিশকে বলেছে, বাংলাদেশে তো বটেই দেশের বাইরেও তারা কঙ্কাল বিক্রি করত। নূরুজ্জামান পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার দেয়া তথ্যে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী