কবর থেকে কঙ্কাল চুরির সময় যুবক আটক


গাজীপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি পূর্ব চান্দনা এলাকার গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. রাকিব (২৪)। সে নওগাঁর রানীগঞ্জ থানার কামতা এলাকার আবদুস ছামাদের ছেলে।
জয়দেবপুর থানার এসআই মো. এনায়েত কবির জানান, গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানের পুরাতন কবর থেকে তিন যুবক কঙ্কাল চুরি করে ব্যাগে ভরছিল। এসময় স্থানীয়রা টের পেয়ে এক যুবককে ধরে ফেলে। তবে অপর দুজন পালিয়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই যুবককে আটক করা থানায় আনা হয়েছে। কঙ্কালগুলো আবার কবরস্থ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













