কবর থেকে মহিলার মৃতদেহ তুলে গণধর্ষণ
কবর থেকে মহিলার মৃতদেহ তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল উত্তরপ্রদেশে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের তাহেলকা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালে শিশুর জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়, ২৬ বছর বয়সী এই মহিলার। মৃত্যুর পরের দিন সকালে কবর থেকে প্রায় ২০ ফুট দূরে একটি আখ ক্ষেতের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মহিলার পরিবারের লোকেদের ডাকা হলে তাঁরা পুলিসকে খবর দেন।
মৃতার স্বামী জানান, পাশের আখের ক্ষেত থেকে তাঁর মৃত স্ত্রীর নগ্ন দেহ উদ্ধার করেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, সমাধি থেকে বের করে শবদেহটিকে টেনে হিঁচড়ে ক্ষেতে নিয়ে যাওয়া হয়েছে। তারপর নিথর দেহের ওপর নারকীয় অত্যাচার চালিয়েছে একাধিক দুষ্কৃতী।
এই ঘটনায় গোটা শহরে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনায় হতচকিত হয়ে পড়েছেন মৃতার পরিবার সহ স্থানীয়রাও। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটিকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













