শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কবুতরের পর এবার ‘বাজ-গুপ্তচর’ পাঠাচ্ছে পাকিস্তান!

ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যেই কিছুদিন আগে সীমান্তে গোয়েন্দা কবুতর আটকের দাবি করেছিল ভারত। এবার দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে এবার গুপ্তচর হিসেবে বাজপাখি পাঠিয়েছে পাকিস্তান!

আজ বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, ভারতের রাজস্থানের মরুভূমিতে একটি প্রশিক্ষিত বাজপাখি আটক করেছে বিএসএফ। পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যটির বিকানের জেলার অনুপগড় বিএসএফের ঘাঁটির ওপর দিয়ে কয়েকদিন ধরেই নজরদারি চালাচ্ছিল প্রশিক্ষিত ‘বাজ-গুপ্তচরটি’। পরে বিএসএফ গুলতির সাহায্যে বাজপাখিটিকে আহত করে আটক করে। তবে আটক বাজপাখির দেহে ট্রান্সমিটার বা গুপ্তচরবৃত্তির কোনো সরঞ্জাম পাওয়া গেছে কি না তা জানাতে পারেনি এএনআই।

তবে বিএসএফ সূত্র বাজপাখিটির শরীরে একটি বিশেষ ‘ট্যাগ বা প্রতীক’ পাওয়ার খবর জানিয়েছে।

এদিকে বিএসএফের আরেকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানায়, বাজপাখিটি কোনো সৌদি শেখের হতে পারে। কারণ রাজস্থানের সীমান্তবর্তী পাকিস্তানের ওই অঞ্চলে প্রতিবছর এই সময়ে বিপন্ন ‘হাউবারা বাস্টার্ড’ পাখি শিকারে যান সৌদি শেখরা।

গত ২ অক্টোবর ‘অত্যন্ত স্পর্শকাতর’ পাঞ্জাবের উত্তরাঞ্চলের পাঠানকোট সীমান্ত থেকে একটি কবুতর আটক করার দাবি করেছিল বিএসএফ। কবুতরটির পা থেকে ছোট্ট কাগজে লেখা নোট পাওয়া গেছে। তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করে দেওয়া হয়েছে।

কবুতরের সঙ্গে পাওয়া নোটে উর্দুতে লেখা ছিল, ‘মোদি, আমরা ১৯৭১ সালের মানুষদের মতো নই। এখন প্রতিটি শিশু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত।’ ওই নোটে লস্কর-ই-তাইয়েবা নামে সংগঠনের কথা উল্লেখ ছিল।

তবে সীমান্তে কবুতর বা বাজপাখি পাওয়ার এটাই প্রথম অভিজ্ঞতা নয় ভারতের। গত বছর সীমান্ত এলাকায় ক্যামেরার ক্ষুদ্র যন্ত্রাংশ শরীরে বাঁধা অবস্থায় একটি কবুতর আটক করে পুলিশ। ২০১০ সালেও ‘গোয়েন্দাগিরির’ অভিযোগে একটি কবুতরকে আটক করেছিল পুলিশ।

২০১৩ সালে সীমান্ত এলাকা গলায় ক্যামেরা বাঁধা একটি বাজপাখি উদ্ধার করে বিএসএফ। তবে সেই বাজপাখিটি জীবিত ছিল না।

সম্প্রতি কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান এখন উত্তপ্ত। গত মাসে উরি সীমান্তে এক হামলায় ১৯ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়। এরপর কাশ্মীর নিয়ন্ত্রিত রেখা এলাকায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালায় বলে জানায় ভারত। এর পর থেকেই দুই দেশের সীমান্তেই উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি