“কাকু রোজ আমারে যৌন অত্যাচার করে”


যৌন অত্যাচার নিয়ে একেক জনের অভিজ্ঞতা একেক রকম। সংবাদ মাধ্যমেও নারীদের ওপর যৌন নির্যাতনের ঘটনাগুলো কম-বেশি আসছে। তবে সব ঘটনা কি মানুষ জানতে পারছে? সম্প্রতি ভারতের যৌন শিক্ষার ক্লাসে একটি মেয়ের মুখে চাচার যৌন অত্যাচারের বিষয়টি উঠে আসলো।
মুম্বইয়ের একটি স্কুলে সেক্স এডুকেশন ক্লাসে পড়ানোর সময় এক ছাত্রী শিক্ষকের কাছে বলে ওঠে, সেও যৌন হেনস্থার শিকার।
পুলিশ সূত্রে খবর, ক্লাসে পড়ানোর সময় শিক্ষক বোঝাচ্ছিলেন, সাধারণভাবে ছোয়া এবং যৌন হেনস্থার উদ্দেশ্যে ছোয়ার মধ্যে তফাত কোথায়।
পড়ানোর সময়ই ক্লাসের এক ছাত্রী শিক্ষকের কাছে তার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে শুরু করে। বছর এগারোর সেই কিশোরী জানায়, মুলুন্ড তাদের বাড়ির পাশের ফ্ল্যাটে নিরপত্তারক্ষীর কাজ করে বছর বাইশের মহেশ। যখন বাড়িতে সে একা থাকে, তখন এটা-সেটা চাওয়ার নামে সে বাড়িতে আসে। কিশোরীকে নিজের কোলে বসিয়ে নিয়ে সারা শরীরে হাত বোলাত। সে তখন বুঝতেও পারত না, কী উদ্দেশ্য নিয়ে অভিযুক্ত এই কাজ করছে। নির্যাতিতার ক্লাসের এক বান্ধবীর সঙ্গেও একই ব্যবহার করেছে সে।
পরে শিক্ষকের সহায়তায় পুলিশের কাছে গিয়ে সেই কিশোরী এবং তার বান্ধবীর বয়ান রেকর্ড করা হয়। তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মুলুন্ড থানার ইন্সপেক্টর ডি শ্লোক বলেন, ‘কিশোরী এটা বুঝতেই পারেনি কী উদ্দেশ্য নিয়ে যুবক তার বাড়িতে বার বার আসত। এমন অনেক ঘটনাই সামনে আসে না কারণ নির্যাতিতারা এটা বুঝতেই পারে তাদের সঙ্গে কী হচ্ছে।’ মহেশের বিরুদ্ধে পোস্কো ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













