বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কান্নাকাটি করায় আলিফাকে হত্যা করেন বাবা আলাল

সন্তানের কান্নাকাটিতে রাগান্বিত হয়ে আলাল ওরফে দুদু (২০) তার নিজের ২২ মাসের শিশুকন্যা আলিফাকে গলা টিপে হত্যা করেন। গ্রেফতারকৃত আলালের স্বীকারোক্তির ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-২।

সোমবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় রাজধানীর আগারগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী।

গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে নিজের মেয়েকে হত্যা করে রাস্তার পাশে একটি কলাবাগানে ফেলে পালিয়ে যায় আলাল।

র‌্যাব জানিয়েছে, আসামি মো. আলাল ও তার স্ত্রী সেবা বেগমের মধ্যে দাম্পত্য কলহ ছিল এবং একে অপরের প্রতি বিভিন্ন বিষয় নিয়ে অবিশ্বাস ছিল। এ কারণে আলাল নিজের মেয়ে আলিফাকে নিয়ে স্ত্রী সেবা বেগমের কাছ থেকে দূরে কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু আলিফা তার নানা-নানীর কাছে ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকায় এক পর্যায়ে আসামি রাগান্বিত হয়ে এ হত্যাকাণ্ড ঘটান।

১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজন ও রংপুরের কোতোয়ালি থানা পুলিশ তাজহাট এলাকার ভিআইপি কোল্ড স্টোরেজের পেছনের কলাবাগান থেকে শিশু আলিফার গলিত মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে রংপুরের কোতয়ালি থানায় নিহত শিশুটির নানী আফরোজা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনার পর থেকে র‌্যাবের গোয়েন্দা শাখা আসামি আলালকে গ্রেফতারের চেষ্টা শুরু করে। জানা যায়, আসামি চট্টগ্রামে আছেন। কৌশলে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। আজ সোমবার (২৪ অক্টোবর) ভোর ৪টায় র‌্যাব-২ এর আভিযানিক দল তেজগাঁওয়ের তেজতুরী বাজারের একটি বাসা থেকে মো. আলাল ওরফে দুদুকে গ্রেফতার করে। তিনি রংপুরের কোতোয়ালি থানার কিষামত বিষু মানজাই গ্রামের বাসিন্দা।

মেজর মোহাম্মদ আলী বলেন, আসামি মো. আলাল জিজ্ঞাসাবাদে জানান, তিনি এবং তার স্ত্রী সেবা বেগম চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। তারা গত ঈদ-উল আযহার ছুটিতে বাড়িতে আসেন। তাদের মেয়ে আলিফা (বয়স- ২২ মাস) রংপুরে তার নানা-নানীর কাছে পালিত হয়ে আসছিল।

মো. আলাল ১৫ সেপ্টেম্বর তার শ্বশুর বাড়িতে এসে তার মেয়েকে নিজের বাড়িতে বেড়াতে নিয়ে যান। ওইদিন বিকেলেই শিশুটিকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরে আসার কথা থাকলেও আসেননি। এ সময় আসামি নিজের ফোনটিও বন্ধ করে দেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক বলেন, অধিকতর তদন্তে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন হবে। আমরা রংপুরের কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়েছি। মামলার তদন্ত কর্মকর্তা আসছেন। আসামি মো. আলাল ওরফে দুদুকে তার কাছে হস্তান্তর করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী