কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে ম্যাংগো জুস, কারখানা মালিকদের কারাদণ্ড


কাপড় তৈরিতে ব্যবহৃত রং, ঘনচিনি, স্যাকারিন আর ফ্লেভার দিয়ে ম্যাংগো জুস ও এনার্জি ড্রিংকস তৈরির অভিযোগে রাজধানীর কামরাঙ্গীর চরে আব্দুল কাদের নামে একজন কারখানা মালিককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরওয়ার আলম এই দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযান পরিচালনার সময় সেখানে নোংরা পরিবেশে কাপড়ে ব্যবহৃত বিভিন্ন রং, ফ্লেভার আর ঘনচিনি ও স্যাকারিনের দ্রবন তৈরি করে বিভিন্ন আকারের ম্যাংগো জুস ও এনার্জি ড্রিংকস তৈরি করা হচ্ছে। কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ও বিএসটিআইয়ের অনুমোদনবিহীনভাবে পাল্প ছাড়াই তৈরি করা হচ্ছে ম্যাংগো জুস।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













