কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক


কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে তুরস্ক। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক ডন।
পত্রিকাটি বলছে, “তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত বিশ্ব জ্বালানি পরিষদের বৈঠকে ইসলামাবাদের পক্ষে প্রতিনিধিত্বকারী পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কাশ্মিরে ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরেন। এসময় তুর্কি প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সংহতি প্রকাশ করেন।”
জ্বালানি পরিষদের বৈঠকের অবকাশে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও খাজা আসিফ বৈঠক করেন। এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত মুহাম্মাদ পারভেজ মালিক ও মোহসিন শাহ নওয়াজ রাঞ্ঝা তুরস্কের জাতীয় সংসদের স্পিকার ইসমাইল কাহরামনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে কাশ্মিরের ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিপীড়নের বিষয়ে অবহিত করেন। পাশাপাশি পাক প্রতিনিধিরা তুর্কি স্পিকারকে সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা পরিস্থিতি ও বেড়ে চলা সামরিক উত্তেজনা সম্পর্কেও জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













