কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু


ভারতীয় নিরাপত্তা বাহিনী প্রায় দুই ডজন গ্রাম ঘেরাও করে রেখেছে কাশ্মীরে। সেখানে বড়সড় জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর যৌথ দলটি। এ অভিযানে অংশ নিচ্ছে বিভিন্ন সংস্থার প্রায় তিন হাজার সদস্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় সিআরপিএফ জওয়ান এবং কাশ্মীর পুলিশের মিলিত এক যৌথবাহিনী এই তল্লাশি অভিযান চালাচ্ছে।
তারা জানিয়েছে, সোপিয়ানের তুর্কওয়ানগাম এলাকার অন্তত ২০টি গ্রাম ঘিরে ফেলা হয়েছে। গ্রামগুলোতে জঙ্গিদের খোঁজে চিরুনি অভিযান পরিচালনা করছে।
এর আগে গত মঙ্গলবার রাতে সোপিয়ানের একটি থানায় হামলা চালিয়ে জঙ্গিরা পাঁচটি অস্ত্র নিয়ে পালিয়ে যায়। এছাড়া, গত কয়েক দিনে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনার উপর একাধিক হামলা চালিয়েছে পাক সেনারা। হামলায় নিহত এক ভারতীয় সেনাদের অঙ্গচ্ছেদও করা হয়।
জঙ্গি হামলা ছাড়াও গত সাত মাসে একাধিক ব্যাংক ও এটিএম বুথে ডাকাতির ঘটনাও ঘটেছে। এসব কারণে কাশ্মীরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে বড় আকারে অভিযানটি পরিচালিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













