শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে ধর্ষণ ​করল চাচা-ফুফা

কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে ধর্ষণ ​করেছে চাচা ও ফুফা।মানিকগঞ্জের শিবালয় উপজেলার বওড়া গ্রামে ১৫ বছর বয়সী এক তরুণীকে অপহরণ করে প্রতিবেশী চাচা ও ফুফা।

এদিকে ধর্ষণের এই ঘটনা ধামাচাপা দিতে ওই তরুণীকে মেরে ফেলার হুমকি দিয়ে ঢাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ দেন তারা।

কিন্তু, ২১ দিন পর শুক্রবার দুপুরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। দুই দিন ধরে ওই তরুণী উথলীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত ২৭ মে দুপুরে প্রতিবেশী চাচা নাসির উদ্দিন (৩৫) ও ফুফা আবুল হাসেম (৫০) আরও ৪/৫ জনের সহযোগিতায় অপহরণ করে তাকে ঢাকায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন বলে ভুক্তভোগী ও স্বজনরা জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে। নাসির আসর উদ্দিনের ছেলে এবং নজর আলী খানের ছেলে হাসেম।ওই তরুণীর বাবা জানান, তার মেয়ে বছর খানেক আগে ঢাকার মিডফোর্ড এলাকার হাজী নুরুল ইসলামের বাসায় পরিচারিকার কাজ করতেন। এরপর মাস খানেক ধরে নবীনগর এলাকায় এক জুতা তৈরি কারখানায় কাজ করছেন। দুই মাস আগে মেয়েটা বাড়ি এলে নাসির উদ্দিন ও আরেক প্রতিবেশী আনসার আলীর ছেলে তাহাজ উদ্দিন (৩০) কু-প্রস্তাব দেন।

এ নিয়ে ঘরোয়া সালিশ বসে মীমাংসা করা হয়।এরই মধ্যে গত ২৭ মে নাসির ও হাসেম সহযোগীদের সঙ্গে নিয়ে মেয়েটা অপহরণ করে ঢাকার একটি বাসার কক্ষে আটকে রাখেন। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করেন নাসির ও হাসেম।এরপর এই ঘটনা কাউকে না বলতে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে অন্য একটা বাসায় নিয়ে পরিচারিকার কাজ দেন তারা। সেখান থেকে তারা মেয়েটাকে নিয়ে আবার হাজী নুরুল ইসলামের বাসায় রেখে যান।

মানসিক যন্ত্রণাও ভূগছেন। মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা করা হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, মেয়েটাকে উদ্ধারের পর অসুস্থ থাকায় কথা বলা সম্ভব হয়নি। একটু সুস্থ হলেই তার সঙ্গে কথা বলে তদন্ত করা হবে।

এ ঘটনায় নাসির, তাহাজ ও গাঙধাইর এলাকার সাহাজ উদ্দিনের ছেলে আমজাদ হোসেনসহ (৫০) অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই তরুণীর বাবা। পুলিশ গত বুধবার রাতে নাসিরকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই হাজী নুরুল ইসলামের বাসায় থেকে মেয়েটা উদ্ধার করে বলেও জানান ওই তরুণীর বাবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আবিদা আক্তার জানান, মেয়েটাকে দীর্ঘ দিন না খেতে থাকায় একেবারেই দুর্বল হয়ে পড়েছে। শরীরের চামড়া উজ্জ্বলতা নষ্ট ও খসখসে হয়ে গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত