কি যে চলছে এসব ! মোংলায় শিশুকে ধর্ষণের অভিযোগ


মোংলায় প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রিন্স শেখ (৩২) নামের একজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কিন্তু তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আজ বুধবার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, মোংলার সোনাইলতলা ইউনিয়নের প্রতিবন্ধী এক শিশু (১৩) মেয়েকে প্রলোভন দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে এলাকার একটি চিংড়ি খামারের পরিত্যক্ত গৈ ঘরে নিয়ে যায় পাশের রামপাল উপজেলার পেড়িখালীর প্রিন্স শেখ। এ সময় গৈ ঘরের মধ্যে ওই শিশুকে আটকে রেখে ধর্ষণ করেন প্রিন্স। পরে শিশুটির কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে প্রিন্স শেখ পালিয়ে যান। এ ঘটনায় প্রিন্সের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান বলেন, ঘটনার পর থেকে আসামি প্রিন্স শেখ পলাতক। প্রিন্সকে আটকে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













